ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার ফ্লাইওভার নির্মাণের কথা বলেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি সরকার এখনো পূরণ করেনি।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন
ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন |নয়া দিগন্ত

ফেনীর লালপোলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলার দলটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সূজা উদ্দিন সজিব।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক মোজাম্মেল হোসেন, সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক আবু সাঈদ ওনি, সোনাগাজী উপজেলার শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আকবর হোসেন, নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

বক্তারা বলেন, সোনাগাজী উপজেলার কয়েক লাখ ও সদরের পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ লালপোল হয়ে যাতায়াত করেন। তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ফ্লাইওভার না থাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা।

তারা আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার ফ্লাইওভার নির্মাণের কথা বলেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি সরকার এখনো পূরণ করেনি। আমরা একজন মন্ত্রী পেয়েছি। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবায়নও আমরা এখনো দেখিনি। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।