সিলেটে অবৈধভাবে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে অবৈধভাবে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিলেটে অবৈধভাবে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা |নয়া দিগন্ত

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, অভিযানে আটক দুই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন।

পরে একই আইনের ১৫ ধারায় তাদের এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।