ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল |নয়া দিগন্ত

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরের একটি হোটেলে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ডা: মো: শামস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুস সাত্তার ও বড়াইগ্রাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো: আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এস এম মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: রাশিদুল ইসলাম রাশেদ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: মখলেছুর রহমান মিন্টু, সমিতির অর্থ সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক মো: আব্দুস সালাম, সহ-সভাপতি মো: বাবর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু কাফি জুন্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য মো: আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল প্রমুখ।