চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ‘এমআরএ-চট্টগ্রাম’

চট্টগ্রামের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘সিটিজি পোস্ট’-এর ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ ভাঙচুর এবং রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), চট্টগ্রাম
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), চট্টগ্রাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘সিটিজি পোস্ট’-এর ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ ভাঙচুর এবং রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), চট্টগ্রাম।

বুধবার (২২ এপ্রিল) যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সিরাত মঞ্জুর বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিটিজি পোস্টের রিপোর্টারের ওপর হামলা চালিয়ে ক্যামেরাসহ প্রয়োজনীয় উপকরণ ভাঙচুর করা হয়েছে, যা নিন্দনীয় ও দুঃখজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল নামধারী এক যুবক এ হামলার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, ভবিষ্যতে যে কোনো দল-মতের অনুসারী রাজনৈতিক কর্মীরা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার কিংবা ক্যামেরা ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটালে সাংবাদিক সমাজ তার সমুচিত জবাব দেবে।