দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা: সাবিরন (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি স্টেশনের সন্নিকটে আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮৪/১৯-এস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিরন স্বামী জামাত আলী, দক্ষিণ বাসুদেবপুর জিলাপি পট্টি, বাংলা হিলি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর অবস্থানকালে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।



