জামায়াতে ইসলামী সালথা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা আমির মাওলানা আবুল ফজল মুরাদ।

Location :

Faridpur
জামায়াতের সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ
জামায়াতের সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ |নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

বাংলাদেশ জামায়েত ইসলামী ফরিদপুরের সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় সালথা বাইপাস সড়কে আই লাভ চত্বরে জামায়েত ইসলামীর আয়োজনে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের হতদরিদ্র এলেম শেখকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটা নতুন অটোভ্যান দেয়া হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা আমির মাওলানা আবুল ফজল মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো: মেহেদী হাসান গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী নেতা মো: ওয়ালী উজ্জামান প্রমুখ।

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যানটি উপহার হিসেবে পেয়ে এলেম শেখ বলেন, ‘আমি একজন হতদরিদ্র অসহায় মানুষ, আমার শারীরিক সমস্যার কারণে আমি ভারী কোনো কাজ করতে পারি না, যে কারণে সংসারও চালাতে পারছিলাম না। জামায়াতের পক্ষ থেকে অটোভ্যানটি পেয়ে আমি খুবই আনন্দিত। এই ভ্যানটি চালিয়ে আমি আমার পরিবারের অভাব-অনটন দূর করে স্বাবলম্বী হতে পারবো ইনশাআল্লাহ। জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’