চলন্ত ট্রেনের কনডেন্সার কয়েল চুরি, ৪০ মিনিট বিলম্বে চলছে ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম।

নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Akhaura
ট্রেনের কনডেন্সার কয়েল চুরি
ট্রেনের কনডেন্সার কয়েল চুরি |নয়া দিগন্ত

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের দু’টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি পৌনে এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম।

তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামতের চেষ্টা হয়নি। তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ১১টায় আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বিদ্যুৎ বিভাগের একজন কর্মী জানান, বর্তমানে প্রায়ই এসব চুরির ঘটনা ঘটছে। চলন্ত ট্রেনে উঠে কনডেন্সার কয়েলগুলো চুরি করা হচ্ছে।