সিলেটে কৃষি উদ্যোক্তা মেলা উদ্বোধন

সিলেটের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে কৃষি উদ্যোক্তা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে কৃষি উদ্যোক্তা মেলায় বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান
সিলেটে কৃষি উদ্যোক্তা মেলায় বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান |নয়া দিগন্ত

সিলেটের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে কৃষি উদ্যোক্তা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেন, এ মেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের বাঁচতে হলে প্রথমে প্রয়োজন খাদ্যের যা কৃষিখাত থেকে কৃষকের মাধ্যমে আসে।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সফল উদ্যোক্তা হিসেবে এগোতে চান তারা পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী কাজ শুরু করবেন। পরিকল্পনা না থাকলে সফলতা আসে না। নিজেকে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষক ও ভোক্তার মধ্যকার সেতু বন্ধন বা সংযোজন হচ্ছে কৃষি বিপণন অধিদফতর। এ সেতু বন্ধনের মাধ্যমে কৃষক তার পণ্য বাজারে ভোক্তার কাছে পৌঁছে দেয়। কৃষক তার পণ্য উৎপাদন করে কীভাবে ভ্যালু অ্যাড করে নিলে তার ন্যায্যমূল্য পাবে সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষি বিপণন অধিদফতর।

তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ গুরুত্ব দেয়ার কারণে কৃষি পণ্য নিয়ে যারা কাজ করেন তারা কৃষক থেকে কৃষি ব্যবসায়ী হতে পারেন। তাদেরকে নিয়েই আজকের এ কৃষি উদ্যোক্তা মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্মপরিচালক হুমায়রা জাহান রুপু, সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, বিসিকের মহাব্যবস্থাপক সোহেল হাওলদার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।