বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার মধ্যে শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
শিবগঞ্জ থানা, বগুড়া
শিবগঞ্জ থানা, বগুড়া |নয়া দিগন্ত

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার মধ্যে শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে নিহতের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিল্পী বেগম(৩২) এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে মিন্টু মিয়া পলাতক রয়েছে।

বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, মিন্টু মিয়া কোনো কাজকর্ম করে না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগে থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।