দিনাজপুর জেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে মোট ১২ লাখ ৬৯ হাজার ১০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় অভিযান চালানো হয়েছিল ২৬২টি। অভিযান পরিচালনা করতে গিয়ে মামলা হয়েছে ৯০৮টি এবং ১৯৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
গত রোববার (১ মার্চ) দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা, একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুয়েল রানা নামে এক পথচারীকে দুই হাজার এবং মাসুদ করিম নামে এক পথচারীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলাম নামে অপর একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার উল্লেখিত পরিমাণ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো: রিয়াজ উদ্দিনসহ জেলা প্রশাসনের দু’জন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।



