গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা
গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, অ্যাকাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিন, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান ও পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম। এ ছাড়া উপজেলার ১১টি কেন্দ্রের কেন্দ্র সচিবরা সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গফরগাঁও উপজেলায় নকলমুক্ত ও আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’

‘কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না’ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।