সোনারগাঁওয়ে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাদক কারবারিদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতালা এলাকায় ওই মানববন্ধন করা হয়।

জামপুর ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধনে মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা প্রমুখ।

মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সকলেই মাদক কারবারি ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক কারবারিদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।