রাতে মিরসরাই থানা পরিদর্শনে পুলিশ সুপার মাসুদ

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পুলিশ সুপারের থানা পরিদর্শন
পুলিশ সুপারের থানা পরিদর্শন |নয়া দিগন্ত

চট্টগ্রামে গভীর রাতে মিরসরাই থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।

এসময় মো: মাসুদ আলম বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড় ধরনের অর্থনৈতিক লেনদেন হয়। হাট কেন্দ্রীক গরু ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, ক্রস পেট্রলিং, চেকপোস্ট বসানো হবে। যাতে কোনো ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে। এটা নিয়ে বিভিন্ন থানার ওসিদের সাথে নিয়মিত কথা হচ্ছে।’

পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আরো তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা, মিরসরাই সার্কেল অফিসার ও মিরসরাই ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।