ঝালকাঠির নেছারাবাদে বাংলাদেশ তালোবায়ে মুছলিহীনের ‘বার্ষিক তালোবা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নেছারাবাদ কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহম্মদ সাইফুল্লাহন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মদ মোশাহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়ে তালোবা সদস্যদের শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে যুগোপযোগী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলীতে উজ্জীবিত হওয়া প্রয়োজন। কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরো বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্য, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। সম্মেলনের মাধ্যমে তালোবা সদস্যদের মাঝে দ্বীনি চেতনা, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়া হয়েছে।



