সুনামগঞ্জে ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে গণভোটের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ ও গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দল শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতেরসহ সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ, এসটিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুদ, এলডিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক, এবি পার্টির জেলা নেতা মোশাহিদ আলী।
জেলা জামায়াতের আমির ও ১১ দলীয় সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, সংসদ নির্বাচনে ৬৮% ভোটার রায় দিয়েছেন জুলাই সনদের পক্ষে। সেই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা যেভাবে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধারা এবং আমরা ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে সমস্ত নব্য ফ্যাসিবাদকে প্রতিহত করার চেষ্টা করব।
জেলা জামায়াতের সহ সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ, এসটিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুদ, এলডিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক, এবি পার্টির জেলা নেতা মোশাহিদ আলী।
জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান আরো বলেন, সারাদেশে চলছে শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি। ঢাকার একজন বিখ্যাত চিকিৎসক, যিনি চিকিৎসক হিসেবে গোটা দুনিয়ায় সুনাম অর্জন করেছেন, সেখানেও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের যাদুকাটা নদীতে চাঁদাবাজি হচ্ছে প্রতিদিনের ঘটনা। আমরা হাঁকডাক শুনি। কিন্তু যারা হাঁকডাক দেয়, তাদের চেলাচামুন্ডারা রাতে গিয়ে চাঁদাবাজি করে। ড্রেজার দিয়ে পাড় কাটছে, এই সমস্ত প্রতারণা আমরা লক্ষ্য করছি। এসব প্রতিহত করতে কথিত জনপ্রতিনিধি এবং প্রশাসন সঠিক ভূমিকা পালন করছেন না, ভাগবাটোয়ারা নিচ্ছেন। যদি তারা ভূমিকা রাখতেন, তাহলে এগুলো করা সম্ভব হতো না। আমরা গতকালও দেখেছি যাদুকাটা নদীর উপর নির্মাণাধিন সেতুর পিলারের পাশ থেকে বালু উত্তোলন চলছে।
তিনি সুনামগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ কে ন্যায়ের পক্ষে, সংস্কারের পক্ষে সাহসিকতার সহিত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



