সোনারগাঁওয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

দুই ভাই পুকুর পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে পুকুরে নেমে খোঁজাখুঁজির পর একে একে দু’জনের লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
মৃত দুই ভাই আদনান ও আব্রাহাম
মৃত দুই ভাই আদনান ও আব্রাহাম |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হল আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদরাসায় লেখাপড়া করতো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ।

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ফুটবলটি তুলতে গিয়ে দু’জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। তাদের কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে পুকুর থেকে তাদের দুই ভাইয়ের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুর পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে পুকুরে নেমে খোঁজাখুঁজির পর একে একে দু’জনের লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায়। আমরা লাশ কুষ্টিয়া নিয়ে দাফন করবো।’