নড়াইলে নকল জুসসহ শিশু খাদ্য তৈরির দায়ে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের কালিয়া পৌরসভাধীন কুলশুর এলাকায় অনুমোদনহীন নকল জুসবার, জেলি ও চকলেটসহ শিশু খাদ্য তৈরির দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে নকল জুসসহ শিশু খাদ্য তৈরির দায়ে ৩ মাসের কারাদণ্ড ও  জরিমানা
নড়াইলে নকল জুসসহ শিশু খাদ্য তৈরির দায়ে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা |নয়া দিগন্ত

নড়াইলের কালিয়া পৌরসভাধীন কুলশুর এলাকায় অনুমোদনহীন নকল জুসবার, জেলি ও চকলেটসহ শিশু খাদ্য তৈরির দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন-কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

কুলশুর গ্রামের মানিক মোল্যার ছেলে শামীম মোল্যাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শামীম জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেন।

অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম ও কালিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরণের সরকারি অনুমোদন ছাড়াই কুলশুর গ্রামের শামীম মোল্যা নকল শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন। যা শিশুসহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দণ্ডপ্রাপ্ত শামীম ভ্রাম্যমাণ আদালতকে জানান, তিনি দুই বছর যাবত এসব নকল পণ্য তৈরি করে বাজারজাত করছেন। প্রাণের লোগো নকল করে শিশুদের খাবার বাজারজাত করেন তিনি।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল জুসবার, জেলিসহ শিশু খাদ্যের উপকরণ জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, নকল শিশু খাদ্য তৈরির খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।