কাউখালীতে সরকারি বিধি অমান্য, ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল কিছু প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালটন প্লাজা, টেম্পু স্ট্যান্ডের স্বপ্ন প্লাজা এবং একটি মুদি মনোহরদী দোকানসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে আইন অমান্য করার দায়ে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে সকলকে সরকারি বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।