শাহাদতবার্ষিকীর আলোচনায় বক্তারা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার মতো নেতৃত্ব প্রয়োজন

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, চিন্তা-চেতনা ও রাষ্ট্রদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন খাতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

Location :

Rajshahi

রাজশাহী ব্যুরো
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক, দূরদর্শী ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, স্বাধীনতার রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা—উভয় ক্ষেত্রেই জিয়াউর রহমানের অবদান ছিল অনন্য। তার নেতৃত্ব, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রোববার (৩১ মে) নগরীর একটি কনফারেন্স হলে জাতীয়তাবাদী লেখক ফোরাম, রাজশাহীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরাম রাজশাহীর সভাপতি ও রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, চিন্তা-চেতনা ও রাষ্ট্রদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন খাতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

তারা আরো বলেন, স্বাধীনতা-পরবর্তী নানা সংকটময় সময়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন এবং দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তার অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা শাপলা, ড. শেখ মেহেদী মোহাম্মদ, অধ্যাপক ড. দিল আরা হোসেন রুনা, অধ্যাপক ড. শাহনাজ পারভীন রূমী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এবং অ্যাডভোকেট কামরুজ্জামান ইরান প্রমুখ।