লৌহজংয়ে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মারুফ শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
লৌহজং থানা, মুন্সিগঞ্জ
লৌহজং থানা, মুন্সিগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মারুফ শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে আমগাছে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত মারুফ (২৫) উপজেলার হাট ভোগদিয়া গ্রামের মরহুম রহিম শেখের ছেলে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে হাট ভোগদিয়া গ্রামের জনৈক প্রফুল্ল দাসের ভিটায় আম গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মারুফের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, ঘটনা সংক্রান্তে জানা গেছে মারুফ মাদক আসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য তার মাকে চাপসৃষ্টি করে। তার মা নেশার টাকা না দেয়ায় বাড়ির ভাঙচুর করে। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মারুফে মা ছেলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে।

ওই অভিযোগের কথা শুনে কয়েকদিন ধরে সে বাড়িতে যায় না। লোক মুখে জানা যায়, নেশার টাকার অভাবে অভিমান করে মারুফ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।