নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচঁপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়।
এ সময় প্রায় দুই কোটি ৮০ হাজার টাকা মূল্যের ৪০ লাখ ১৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। পরে জব্দ চিংড়ির রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় ও মাইক্রোবাস চালককে মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’



