হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

বাজারে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

Location :

Dinajpur
উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান
উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রির দায়ে লাল চান নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) রাত ৭টায় হিলি বাজারে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

এসময় সেখানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, হিলি বাজারের কিছু দোকানে গোপনে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে হিলি বাজারের দুধহাটিতে অবস্থিত লাল চানের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু পরিমাণ নিষিদ্ধ কোমল পানীয় উদ্ধার করা হয়। এই অপরাধে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বাজারের অন্য ব্যবসায়ীদের এই পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।