হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারেন্ট জাল জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওর মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারেন্ট জাল জব্দ
হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারেন্ট জাল জব্দ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওর মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

হাকালুকির চকিয়া বিলে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২ হাজার মিটার কারেন্ট জাল, চায়না দোয়ারি জাল ৭০টি, চাই ৪ শত ৪৮টি, বেড় জাল ৪টি জব্দ করা হয়।

এছাড়াও ফানাই নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবুল মাসুদ, কুলাউড়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ২০০টি বোয়াল, ৩৫টি পাবদা সহ অন্য পোনামাছ বিলে মুক্ত করা হয়।

এছাড়াও একটি নৌকা জব্দ করে ভুকশিমইল ইউনিয়নের জিম্মায় দেয়া হয়। এদিকে জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।