চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

ফাঁসিয়াখালী ইউনিয়নের মাতামুহুরি নদীর বেড়ীবাঁধের পাশে সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতে কাজ করতে গেলে বেড়িবাঁধের পাশে এ যুবকের লাশ দেখতে পায়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বেড়িবাঁধের পাশে ফসলের ক্ষেত থেকে মোহাম্মদ সাকিব (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ সাকিব চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের মাতামুহুরি নদীর বেড়ীবাঁধের পাশে সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতে কাজ করতে গেলে বেড়িবাঁধের পাশে এ যুবকের লাশ দেখতে পায়।

পরে চকরিয়া থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মোহাম্মদ সাকিব নামে এক যুবককের লাশ মাতামুহুরি নদীর বেড়ীবাঁধের পাশে ফসলের ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে ।

লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানোর হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।

Topics