সুনামগঞ্জের তাহিরপুরে এমআরদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জের তাহিরপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা (এমআর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) বাদাঘাট শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
সুনামগঞ্জের তাহিরপুরে এমআরদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সুনামগঞ্জের তাহিরপুরে এমআরদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা (এমআর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) বাদাঘাট শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ মে) সকালে উপজেলার বাদাঘাট বাজারের প্রধান সড়কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা, দালাল আখ্যা দিয়ে আটক ও পেশাগত নিরাপত্তাহীনতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ওষুধ কোম্পানির প্রতিনিধিগন।

বাদাঘাট ফারিয়ার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ার উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক আলমগীর কবির, সাদেক আহমদ, বাসিক আহমদ ও মুস্তফা কামাল।

এসময় বক্তারা বলেন, এমআরগণ দেশের শিক্ষিত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে তাদের প্রায়ই হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা এসব ঘটনার প্রতিকার চাই।