দিনাজপুর-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর পরাজিত প্রার্থী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য এ কেএম আফজালুল আনাম বিএনপির বিজয়ী প্রার্থী রিয়াজ সাদিকের সেতাবগঞ্জের বাসায় যান এবং কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বিজয়ী প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানোর পর বিজয়ী ও বিজিত প্রার্থী উভয়ে উভয়কে মিষ্টিমুখ করান।
দিনাজপুর-২ আসনে বিএনপির সাদিক রিয়াজ ৬০,৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম। তিনি পান ৩৪,৭৪২ভোট।



