ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

মামুন মাহমুদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

Location :

Narayanganj
ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক
ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

শনিবার ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মামুন মাহমুদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মামুন মাহমুদ আরো বলেন, ‘এই খাল খনন কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে।’

স্থানীয়রা আশা করছেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার

হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।