তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ সম্পাদক নাজমুল

বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান
সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান |নয়া দিগন্ত

বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তালতলী সাংবাদিক ইউনিয়নের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো: ইউসুফ আলীকে সভাপতি (দৈনিক নয়া দিগন্ত) ও মো: নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক (দৈনিক দিনকাল) নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মিরাজ হোসেন মৃধা (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম (দৈনিক দেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন (দৈনিক জাগ্রত বাংলাদেশ), দপ্তর সম্পাদক মো. ইমরান (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ মো. রিয়াজ তালুকদার (দৈনিক বরিশাল সময়), প্রচার সম্পাদক মো: বাকিবিল্লাহ (দৈনিক বিজয়ের বাণী), নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইসহাক বাচ্চু (দৈনিক সৈকত সংবাদ), তালুকদার মো. কামাল (দৈনিক বর্তমান কথা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মো: আরিফ বিল্লাহ (দৈনিক দীপাঞ্চল,স্টাফ রিপোর্টার ), আলি আহসান মুজাহিদ (দৈনিক সংগ্রাম), মো. মহসিন মিয়া (দৈনিক যায়যায় সময়) ও মো শাহাদাত হোসেন (মানবকণ্ঠ)।