মুন্সীগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

মুন্সীগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
মুন্সীগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার শহীদী চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। গণরায়ের প্রতি অবজ্ঞা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জনগণের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্ত ও ৩০ হাজারের বেশি আহত জুলাই যোদ্ধার ত্যাগ বৃথা যেতে পারে না। দেশের ৭০ শতাংশ ভোটারের রায় উপেক্ষা করা হলে পরিণতি শুভ হবে না।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির পরিচালনায় সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস সালাম, সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলার প্রধান সমন্বয়ক মো: আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতসহ ১১ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।