রাজশাহী মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহী সিটি করপোরেশন |নয়া দিগন্ত

রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি দছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: হাবিবুর রহমান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: নাসিম আখতার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা: মো: আসেম আলী, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: মামুন আর রশিদ, রাজশাহী সিভিল সার্জন ডা: রাজিউল করিম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মাহবুব উল আলম চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা: মো: কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা: মো: রেজাউর রহমান মিল্টন।

সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাসিকের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।