কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিবিরের দোয়ার আয়োজন

দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিবিরের দোয়ার আয়োজন
কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিবিরের দোয়ার আয়োজন |ছবি : নয়া দিগন্ত

কুমিল্লায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, পরিশ্রম, শৃঙ্খলা ও আল্লাহর ওপর অটল আস্থা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।

সভাপতির বক্তব্যে হাছান আহমেদ বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে একমাত্র লক্ষ্য।

দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।