নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে মিরসরাইয়ে রাজনৈতিক-সাংবাদিক নেতৃবৃন্দের শোক

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের মিরসরাইয়ের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের মিরসরাইয়ের রাজনৈতিক ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) এ শোক প্রকাশ করেন নেতারা।

বর্ষীয়ান এ সাংবাদিক নেতার মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শূরা সদস্য অধ্যক্ষ মো: নুরের নবী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন শোক প্রকাশ করেছেন।

শোক বাণীতে নেতারা বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দিন ছিলেন দেশ, জাতি গঠন ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী এক সাহসী সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার বলিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশ জাতি অনেক উপকৃত হয়েছেন। লেখনীর মাধ্যমে জাতি গঠনে তার যে ভূমিকা দেশের মানুষ কখনো তা ভুলবে না। আল্লাহ যেন তার সমস্ত নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।’