ভারতের মুসলিমজনগোষ্ঠী এবং ও মসজিদে হামলা, হত্যা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে বারোটায় নগরীর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে আইনি সহায়তা কেন্দ্র-আসক ফাউন্ডেশন।। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আসকের রংপুর বিভাগীয় সভাপতি আমিনা বেগম রিপার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাহিদা পারভিন, সহ-সাধারণ সম্পাদক মোখছেদুল হাসান মিঠু, সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন রেজা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও মসজিদে হামলার ঘটনা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভারত সরকার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এসব দ্রুতগতিতে বন্ধ করতে হবে এবং হামলাকারী ও জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। ভারতে মুসলমান হত্যা এবং মসজিদে হামলার ব্যাপারে ভারতে বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব দেয়ার জন্য আহ্বানও জানান বক্তারা।



