মিরসরাইয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ’মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল মিরসরাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
মিরসরাইয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ’মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল মিরসরাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আমিন এমপি।

সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম আহ্বায়ক প্রফেসর সামস উদ দোহা। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা ড. মুহম্মদ কামাল উদ্দিন।

মিরসরাই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা, আবদুল আউয়াল চৌধুরী, সহযোগী অধ্যাপক কামরুল হোসেন, মো: ফেরদৌস হোসেন, মো: মাহফুজুল হক মণি, এ টি এম মঞ্জুরুল হক, প্রফেসর আবদুল কাইয়ুম নিজামী, আলাউদ্দিন কাদের, ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, প্রফেসর রঞ্জিত বিশ্বাস, প্রফেসর নুরুল আবছার, প্রিয়তোষ নাথ, আমিনুল ইসলাম তৌহিদ, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, পরিচালনা পর্ষদের সভাপতিগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক আজাদ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

আরো উপস্থিত ছিলেন মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সহ-সভাপতি ইউনুস ভূঁইয়া, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দফতর সম্পাদক লায়ন জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ এবং নৈতিক শিক্ষার প্রসারের উপর জোর দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।