গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শেষে দেবিদ্বারের নিউমার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শেষে দেবিদ্বারের নিউমার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ফেরদৌস আহাম্মদের পরিচালনায় বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অধ্যাপক রুহুল আমিন খান, ক্বারী ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার, নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ওবায়দুল্লাহ মাহমুদ, মো: জাকির হোসেন, বিল্লাল হোসন, মাহবুবুল আলমসহ দেবিদ্বার উপজেলা ও পৌরসভা ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।