লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী অপরাধী মো: ফারুক মিয়ার কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মাকসুদুর রহমান পারভেজ, লালমোহন (ভোলা)

Location :

Bhola
পাটাওয়ারী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাটাওয়ারী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করেছে। এ সময় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন পাটাওয়ারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: রেজওয়ানুল হক।

জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী অপরাধী মো: ফারুক মিয়ার কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো: মাসুদ আলম ও লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার মো: রেজওয়ানুল হক বলেন, ‘সব অনিয়মের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’