দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মো: আনোয়ারুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রাত আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জাকিরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, এনসিপি জেলা শাখার আহ্বায়ক শামসুল মোক্তাদির, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সদর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মেহরাব আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।



