হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

সকালে ভাইয়ের সাথে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব। দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Maulvibazar
খোয়াই ব্রিজের নিচে স্থানীয় জনতার ভিড়
খোয়াই ব্রিজের নিচে স্থানীয় জনতার ভিড় |নয়া দিগন্ত

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ব্রিজ থেকে পড়ে এবং অপরজনের গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পৃথক সময়ে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার রাখেশ দেবের স্ত্রী গীতা দেব (৫০) ও ভরপূর্ণি গ্রামের মরহুম নিয়ামত আলীর ছেলে ফয়সল মিয়া (৪৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে ভাইয়ের সাথে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব। দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একইদিন দুপুরে লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফয়সল মিয়া। এ সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।