১৬ মার্চ থেকে কুমিল্লা-সিলেট রুটে বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু

১৬ মার্চ থেকে কুমিল্লা থেকে সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ ও জাফলং রুটে সকালে তিনটি ও রাতে একটি বাস ছেড়ে যাবে এবং কুমিল্লা ফেরত আসবে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী সোমবার (১৬ মার্চ) থেকে কুমিল্লা-সিলেট রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল করবে।

কুমিল্লা বিআরটিসি ডিপোর অপারেশন ম্যানেজার আব্দুল কাদের জিলানী জানান, ১৬ মার্চ থেকে কুমিল্লা থেকে সিলেট, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ ও জাফলং রুটে সকালে তিনটি ও রাতে একটি বাস ছেড়ে যাবে এবং কুমিল্লা ফেরত আসবে।

তিনি আরো জানান, কুমিল্লা বাস ডিপো কাউন্টার থেকে গত মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সাশ্রয়ী ভাড়ায় যাত্রীরা বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে কুমিল্লা-সিলেট রুটে যাতায়াতের সুযোগ পাবেন। এছাড়াও চান্দিনা থেকে ঢাকা রুটে নিয়মিতভাবে বিআরটিসির বাস চলাচল করছে।