গফরগাঁওয়ে জামায়াতের ৩ ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

পৌরসভার অন্যান্য ওয়ার্ডসমূহের কাউন্সিলর পদপ্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
পৌরসভা নির্বাচনের ৩ পৌর কাউন্সিলর প্রার্থী
পৌরসভা নির্বাচনের ৩ পৌর কাউন্সিলর প্রার্থী |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে গফরগাঁও উপজেলা জামায়াত কার্যালয়ে পৌরসভার কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা আমির জনাব ইসমাঈল হোসেন সোহেল।

ঘোষিত কাউন্সিলর পদে প্রার্থীরা হলেন— ৫ নম্বর ওয়ার্ডে আশফাক আহমদ রাহাত, ৮ নম্বর ওয়ার্ডে মো: শহীদুল্লাহ ঢালী ও ৯ নম্বর ওয়ার্ডে তানভীর আহমদ খলীল।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি একলাসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাচন বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভার অন্যান্য ওয়ার্ডসমূহের কাউন্সিলর পদপ্রার্থীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।