ভালুকায় বাসচাপায় নিহত ২, আহত ৩০

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার এসআই মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানার হেফাজতে রয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Location :

Bhaluka
ভালুকায় দুর্ঘটনা কবলিত বাস
ভালুকায় দুর্ঘটনা কবলিত বাস |নয়া দিগন্ত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশার ওপর উঠে যাওয়ায় নারীসহ ২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ঢাকা নালিতাবাড়ি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনের ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশা ওপর উঠে গেলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এসময় অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেক যাত্রী মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, তারা খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনাস্থলে একজন নিহত হন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার এসআই মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানার হেফাজতে রয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।