নীলফামারীতে রিকশার চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই এলাকার নুরুনবীর সন্তান।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে টুপামারী দক্ষিণ পাড়ার রাস্তা দিয়ে একটি রিকশা যাচ্ছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত দৌড়ে রাস্তার ওপর চলে এলে রিকশার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ জানান, শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



