দশমিনায় ২৪০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ

উপজেলার ২০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং ১১টি মাদরাসার ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদরাসার ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলার ২০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং ১১টি মাদরাসার ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: বিলীয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, মাদরাসা সমিতির সভাপতি ও আদুমপুর মাদরাসার সুপার মাওলানা নেছার উদ্দিন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাওছার, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফোরকান, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনসহ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা।