নীলফামারীতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নীলফামারীতে পুকুরে পানিতে ডুবে হুমায়রা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
নীলফামারীতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে হুমায়রা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

মৃত হুমায়রা জেলা সদরের টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের হারুনুর ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে মারা যায় শিশুটি।

টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, পানিতে পড়ে শিশুটি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’