নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৫ মে) বিকেলে সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া তিন রাস্তার মোড় এলাকায় ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যা হলেই এলাকায় বহিরাগত মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়। ফলে যুবসমাজ ধ্বংস হচ্ছে এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। তারা অবিলম্বে এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান।



