বগুড়ায় মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার

সব ধরনের অপারাধ দমনে একসাথে কাজ করতে হবে

বগুড়ার নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলায় সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার
বগুড়ায় মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার |নয়া দিগন্ত

বগুড়ার নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলায় সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।

তিনি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা কামনা করেন।

সোমবার (৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকেরা অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, যানজট, মাদক দ্রব্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, বগুড়া শহরের অন্যতম প্রধান সমস্যা এখন যানজট। বিশেষ করে শহরের ভেতর দিয়ে বড় বাস চলাচল ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি জনসাধারণের সচেতনতাও জরুরি।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, আবুল কালাম আজাদ, রাহাত রিটু প্রমুখ।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসাদুজ্জামান, ডিবি প্রধান তুষার, মিডিয়া ইনচার্জ আতোয়ার রহমান, হোসাইন মো: রায়হান, সালেকুজ্জামান খান সালেক প্রমুখ ।