রাজাপুরে চাঁদা নিতে এসে জনতার হাতে যুবক আটক, থানায় মামলা

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
রাজাপুরে চাঁদা নিতে এসে জনতার হাতে যুবক আটক, থানায় মামলা
রাজাপুরে চাঁদা নিতে এসে জনতার হাতে যুবক আটক, থানায় মামলা |নয়া দিগন্ত

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের এক নম্বর কেওতা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে অভিযুক্ত অনি সিকদার কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে দাবীকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে গেলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার অনিকে আটক করেন। পরে গণপিটুনির দিয়ে তারা রাজাপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো: সাইমন আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনি সিকদারকে হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পুলিশ আটক ব্যক্তি ও ভুক্তভোগীকে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, কেওতা এলাকা থেকে এক চাঁদাবাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসলে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। এ মামলায় অনি সিকদারকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।