ঝালকাঠিতে ৫ পঙ্গু শ্রমিককে হুইল চেয়ার উপহার

জেলা শিল্পকলা হলরুমে মে দিবসের আলোচনাসভা শেষে অতিথিরা এ হুইল চেয়ার উপহার দেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
হুইল চেয়ার উপহার
হুইল চেয়ার উপহার |নয়া দিগন্ত

ঝালকাঠিতে মহান মে দিবসে উপলক্ষে পাঁচজন পঙ্গু শ্রমিকে হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (১ মে) জেলা শিল্পকলা হলরুমে মে দিবসের আলোচনাসভা শেষে অতিথিরা এ হুইল চেয়ার উপহার দেন।

উপহারপ্রাপ্তরা হলেন জাকির হোসেন, খোকন গাজী, খোকন খান, সুমন হাওলাদার ও আনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবীর, বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেনের সভাপতিত্বে জেলা শ্রমিকদল সভাপতি মো: টিপু সুলতানের সঞ্চালনায় বক্তৃতা করেন আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদফতরের সহকারী পরিচালক অসিৎ চন্দ্র দাস।