সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের দাবিতে আগামী শনিবার বাদ আসর নগরীর কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের গণমিছিলকে সর্বাত্মকভাবে গণমিছিল সফলের আহ্বান জানানো হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের দাবিতে আগামী শনিবার বাদ আসর নগরীর কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের গণমিছিলকে সর্বাত্মকভাবে গণমিছিল সফলের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর ১১দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতায় জনদুর্ভোগ ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করছে এবং গণভোটের রায় বাতিলের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করছে। দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১৫ দিনের ব্যবধানে ২ বারের এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো জাতিকে নিয়ে তামাশা করছেন। এভাবে কোনো দেশ চলতে পারে না।

মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১১ দলের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী শনিবার (২৫ এপ্রিল) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।