সিলেটে র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেফতার

হবিগঞ্জের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (৮ এপ্রিল) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) গ্রেফতার
সিলেটে র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) গ্রেফতার |নয়া দিগন্ত

হবিগঞ্জের জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (৮ এপ্রিল) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উজান শৈলজুড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। অভিযান চালিয়ে ওই গ্রামের হাজী তৈয়ব আলী বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি কক্ষ থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ আব্দুলাহ বাছিত রিয়ানকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি পিসি, ১টি ল্যাপটপ, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ২টি জাল সার্টিফিকেট, নকল সার্টিফিকেট তৈরির ৭টি আর্ট পেপার ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

আটক রিয়ান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার শেখ বাচ্চু মিয়া ছেলে।

জিজ্ঞাসাবাদে রিয়ান জানায়, সে দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসল সার্টিফিকেটের অনুরুপ নকল সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রতিটি জাল সার্টিফিকেট ৩-৪ হাজার টাকার বিনিময় তৈরি করে সরবরাহ করতো।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।